SolaimanLipi ফন্ট ইন্সটল করুন এবং যেকোন ইউনিকোড ভিত্তিক ব্লগের ঝকঝকে-তকতকে বাংলা লেখা পড়ুন……


আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্লগিং করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ বাংলা ব্লগগুলো খুললে ব্লগের ফন্টগুলো খুবই ছোট দেখায় এবং বোঝা যায় না। ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো কিছু ব্লগে এই সমস্যায় পড়তে হয়। এছাড়া যারা Avro Keyboard ব্যবহার করে বিভিন্ন সার্চ ইন্জিনে বাংলাতে সার্চ করেন তারাও লক্ষ্য করেছেন যে, সার্চ বারে ও ফলাফলগুলোতে বাংলা লেখাগুলো অনেক ছোট দেখায়। আপনারা যারা মজিলা ফায়ারফক্স ও অপেরা ১০ ব্যবহার করেন তারা একটু কৌশল অবলম্বন করে এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারেন। এজন্য আপনাকে প্রথমেই এই লিংক থেকে SolaimanLipi Font Download করতে হবে। এরপর My Computer ওপেন করে Address এর ঘরে C:\WINDOWS\Fonts লিখে এন্টার দিন। এবার এখানে ফন্টটি পেস্ট করুন।

মজিলা ব্যবহারকারীদের করণীয়:
SolaimanLipi Font আপনার পিসিতে ইন্সটল হওয়ার পর Mozilla Firefox ওপেন করুন। এরপর Tools মেনু থেকে Options এ ক্লিক করুন। এরপর Content মেনুতে ক্লিক করুন। এখন Fonts & Colors এ Default Font হিসেবে SolaimanLipi সেট করুন এবং Size=18 করে নিন। এবার Ok বাটনে ক্লিক করুন। ব্যস, এখন থেকে যেকোন বাংলা ব্লগের লেখা ভালভাবে পড়তে পারবেন।

অপেরা ব্যবহারকারীদের করণীয়:
SolaimanLipi Font আপনার পিসিতে ইন্সটল হওয়ার পর Opera ওপেন করুন। Install Complex Script টি আপনার পিসি তে ইন্সটল করুন। এই লিংক থেকে Install Complex Script টি ডাউনলোড করে ওপেন করুন। এরপর Install Complex Script বাটনে চাপ দিন। অপেরা ব্রাউজার এর Tools মেনুতে ক্লিক করে একদম শেষের preference এ ক্লিক করুন। একটি উইনডো আসবে সেখানে উপরের advence Tab এ ক্লিক করুন। বামপার্শ্বের Fonts এ ক্লিক করুন। মাঝখানের দিকে নিচের International Font এ ক্লিক করুন। উপরের থেকে Bengali নির্বাচন করে বামপার্শ্বের SolaimanLipi তে ক্লিক করুন।Ok চাপুন। আবার Ok চাপুন। দেখুন আপনার কম্পিউটারের অপেরা ব্রাউজারে খুব সুন্দর বাংলা ফন্ট দেখাচ্ছে।

One Response to “SolaimanLipi ফন্ট ইন্সটল করুন এবং যেকোন ইউনিকোড ভিত্তিক ব্লগের ঝকঝকে-তকতকে বাংলা লেখা পড়ুন……”

  1. হৃদয় Says:


    এছাড়া আপনি অভ্র কিবোর্ড ব্যবহার করে নোটপ্যাডে আপনার পোষ্টের লেখা লিখতে পারবেন। এতে আপনার পোষ্ট লিখতে সুবিধা হবে। এজন্য প্রথমে আপনি এই লিংক থেকে অভ্র কিবোর্ড Download করে নিন। এরপর Start-All Programs-Accessories-Notepad থেকে Notepad ওপেন করুন। এবার নোটপ্যাডের Format মেনু থেকে Font সিলেক্ট করুন। এরপর Font হিসেবে SolaimanLipi Font সেট করুন। Size হিসেবে 16 বা 18 সেট করতে পারেন। এবার Ok ক্লিক করুন। বাংলা লেখাগুলো যাতে Notepad এ আরো গোছালো ভাবে দেখা যায় সেজন্য Format মেনু থেকে Word Wrap এ ক্লিক করুন।


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.