প্রিয় ব্লগারদের পোস্টগুলো নিয়ে যেভাবে বানাবেন একটি অটোমেটিক আপডেটেড কমিউনিটি ব্লগের মতো ব্লগস্পট ব্লগ


হ্যা, ব্লগটা এরকমই হবে অনেকটা সামহোয়্যারইন, আমরা বন্ধু বা এরকম কমিউনিটি ব্লগের মতো। তবে শেখানে শুধুমাত্র প্রকাশিত হবে আপনার নির্বাচন করে দেওয়া ব্লগারদের লেখা। এই ব্লগের আরেকটা সুবিধাও আছে। সেটা হচ্ছে কেউ আপনার ব্লগে লিখতে না চাইলেও তার ঘাড় ধরে লিখাতে পারবেন আপনি। অর্থাৎ আপনিই মডু সেখানে। কারে যোগ করবেন কারে ব্যানড করবেন সেটা আপনিই নির্ধারণ করে দিবেন।

এছাড়া আইলসাদের জন্য এটা একটা জোশ সিস্টেম। আপনাকে কিছুই করা লাগবেনা। অটোমেটিক্যালি একের পর এক পোস্ট পাবলিশড হতে থাকবে আপনার ব্লগে।এই পোস্টগুলো আসবে সামহোয়্যারইন বা টেকটিউনসের মতো করেই। অর্থাৎ সবার শেষে যে পোস্টটি প্রকাশিত হবে সেটা সবার আগে।যাহোক এবার টিউটোরিয়ালে চলে যাই। যাদের কোন ব্লগস্পট ব্লগ নেই তারা blogger.com এ গিয়ে একটি একাউন্ট খুলে ফেলুন। এরপর লগ-ইন করুন।
একাউন্ট খোলার পদ্ধতি ডিটেইল দিচ্ছিঃ
সাইন আপ এ ক্লিক করলে নিচের মতো আসবে

চালিয়ে যান

ব্লগ তৈরী করুন

যে নামটি দিতে চান (যেমন ronyiut.blogspot.com ) সেটি লিখে উপলভ্যতা যাচাই করুন। চালিয়ে যান।

চালিয়ে যান

ব্লগিং শুরু করুন

উপরে কালো কালির তীর চিহ্ন দিয়ে চিহ্নিত ডিজাইনে ক্লিক করুন।

একটি গ্যাজেট যুক্ত করুন।

নতুন উইন্ডোতে কিছু তালিকা ওপেন হবে। সেখান থেকে “ব্লগ তালিকা” খুঁজে বের করে তার ডানপেশের যোগ চিহ্নতে ক্লিক করুন।

এরপর টিকচিহ্ন দেওয়ার যতগুলো অপশন আছে তার সবগুলোতে টিক চিহ্ন দিয়ে চিত্রের মতো “তালিকাতে যুক্ত করুন” এ ক্লিক করুন।

এরপর যে ব্লগারের লেখা আপনার ব্লগে দেখতে চান তার ব্লগের rss লিঙ্ক পেস্ট করুন।এরপর যুক্ত করুন এ ক্লিক করুন। সামহোয়্যারইন ব্লগের যে কারও ব্লগের নাম সাধারণত somewhereinblog নামে আসে। এটাকে রিনেম করে আপনার পছন্দমতো নাম বসিয়ে দিতে পারেন। যেমনঃ রনি রাজশাহী।


সংরক্ষন করুন। এভাবে যাদের যাদের যোগ করতে চান করুন। চাইলে পত্রিকা (যেমন প্রথম আলো) কেও আপনি যোগ করতে পারেন। তাহলে প্রথম আলোতে নতুন কোন খবর আশা মাত্রই তা ব্লগে প্রকাশিত হবে।

এরপর আমার ব্লগ তালিকার উপর মাউস চেপে ধরে টেনে এনে তা আমার ব্লগ পোস্টস এর উপরে ছেড়ে দিন।

এরপর সংরক্ষন করুন।

ব্যস। ব্লগ দেখুন। তৈরি হয়ে গেছে আপনার বানানো কমিউনিটি ব্লগ।
এ লেখাটির মূল লেখক: রনি পারভেজ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.