আমার বাড়ির সামনটাতে
সুন্দর ঐ পুকুরটাতে
আছে অনেক মাছ
আশপাশের জমিতে চাষ
হয় যে বারো মাস
চাষীরা সব চাষ করে
গোলায় ভরে ধান
বর্ষা এসে বৃষ্টি শেষে
জমিতে হয় বান
পুকুরের দুই পাশেতে
মাছ ধরার ইচ্ছাতে
বসানো দুই দারকি
দারকিতে পড়বে মাছ
খাবো মাছ বারোমাস
এই ইচ্ছা আরকি!
বর্ষা এলো বৃষ্টি হলো
সব মাছ চলে গেলো
দারকিতে উঠলো সাপ
ওরে বাপরে বাপ
লাঠি হাতে ও রাগেতে
বড়দের লাঠির আঘাতে
সাপ মরেছে, বেশ
আমাদের পুকুরটার গল্প
এখানেই শেষ